Excellence Building Consultancy

স্ট্রাকচার ডিজাইন করতে কেমন ইঞ্জিনিয়ার দরকার?

স্ট্রাকচার ডিজাইন একটা ভবনের জন্য খুবই গুরুত্বপূর্ণবাংলাদেশের বেশিরভাগ স্ট্রাকচার ডিজাইন ভুল। কলাম ডিজাইন ভুল বিম ডিজাইন ভুল, শেয়ার ওয়াল এর অবস্থান ও ডিজাইন ভুল। সবই মন গড়া ডিজাইন হচ্ছে যা বইয়ের সাথে মিল নাই। কারণ বেশিরভাগ ডিজাইন হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কে দিয়ে করা। আবার কিছু ইঞ্জিনিয়ার আছে যারা আইইবির মেম্বার না। একজন ইঞ্জিনিয়ার এর আই.ই.বি. মেম্বারশিপ থাকলে যদি সে ভুল ডিজাইন করে তাহলে তার নামে মামলা করে দেওয়ার সুযোগ আছে।তাই কোন আই.ই.বি. মেম্বারশীপ প্রাপ্ত ইঞ্জিনিয়ার ভুল ডিজাইন করে না। 

অধিকাংশ স্ট্রাকচার ডিজাইন করার পরে ড্রয়িং এ ইঞ্জিনিয়ার এর নাম ও স্বাক্ষর থাকে না। অবশ্যই আইবি মেম্বারশিপ প্রাপ্ত ইঞ্জিনিয়ার কে দিয়ে ডিজাইন করিয়ে তার নাম ও স্বাক্ষর ও আই.ই.বি. মেম্বারশিপ নাম্বার সহ ড্রয়িং সংরক্ষণ করুন। আর স্বাক্ষরের নমুনা কপি ও সংরক্ষণ করুন। 

এতে করে ডিজাইন ফেল করলে যেন তাকে ধরতে পারেন। 

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো আর আই.ই.বি. মেম্বারশিপ হতে পারে না। তার করা ডিজাইন ফেল করলে আপনি তার কিছুই করতে পারবেন না। কারণ বাংলাদেশের সংবিধানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ডিজাইন করার নিয়ম নেই তারপরও যদি আপনি ডিজাইন করেন তাহলে এটা আপনার ভুল। দেশটা এই ভাবেই চলছে। 

তাই আই.ই.বি. মেম্বারশিপ প্রাপ্ত ইঞ্জিনিয়ার কে দিয়ে ডিজাইন করান এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার কে দিয়ে ডিজাইন করান। ডিজাইন করিয়ে তার স্বাক্ষর করা  ড্রয়িং সংরক্ষণ রাখুন। তাছাড়া যদি আর্কিটেক্ট থাকে তারও স্বাক্ষর নিয়ে রাখুন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও প্লাম্বিং ইঞ্জিনিয়ার এর ও স্বাক্ষর নিয়ে রাখুন।

২০২০ সালে প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে বাড়ি বানানোর আগে সরকার অনুমোদিত স্থপতির মাধ্যমে বাড়ির নকশা ও তালিকা ভুক্ত সিভিল ইঞ্জিনিয়ার দ্বারা ভবনের স্ট্রাকটার ডিজাইন করতে হবে। ও রাজউক বা সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে প্ল্যান পাশ করে প্ল্যান মতো নির্মাণ করতে হবে। 

এবং নির্মাণ কাজ করার সময় একজন ইঞ্জিনিয়ার কে সার্বক্ষণিক তদারকির মদ্ধে রাখতে হবে। 

আকবর ভুল হয়ে গেলে পরে আবার করা অনেক ঝামেলা। তাই ভুল হওয়ার আগে ই ঠিক ভাবে কাজ করতে হবে। 

বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে এক তলা বাড়ি বানানোর ক্ষেত্রে ও ডিপ্লোমা প্রকৌশলী দ্বারা নকশা ও স্ট্রাকচার ডিজাইন করার অনুমিতি নেই

বাড়ির প্ল্যান অনুমোদন না থাকলে আপনি নির্মাণ কাজে হাত দিতে পারবেন না। যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ এ হাত দিন। রাজউকের মধ্যে হলে রাজউক থেকে আর সিটি কর্পোরেশন এর মধ্যে হলে সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নিন।  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *