Excellence Building Consultancy

বাড়ি নির্মাণে কি পরিমান রড ব্যবহার করা হয়

১. ছাদ (Slab)ছাদ বা স্ল্যাবের জন্য সাধারণত ৮ মিমি, ১০ মিমি ও ১২ মিমি রড ব্যবহার করা হয়। ছাদের মূল জালের জন্য ১০ বা ১২ মিলি এবং অতিরিক্ত বা বাইন্ডার রড হিসেবে ৮ বা ১০ মিলি রড ব্যবহৃত হয়।

২. কলাম (Column)ভবনের মূল ভার বহনকারী কলামে মজবুতির জন্য ১৬ মিমি, ২০ মিমি ও ২৫ মিমি মাপের রড ব্যবহৃত হয়। ভবনের উচ্চতা ও কাঠামোর নকশা অনুযায়ী রডের পুরুত্ব ও সংখ্যা নির্ধারিত হয়।

৩. বিম (Beam)বিমের জন্য সাধারণত ১২ মিমি, ১৬ মিমি ও ২০ মিমি রড ব্যবহার করা হয়। ছাদের ঝুলে থাকা বিম বা মেঝের বিমের ক্ষেত্রে স্থানভেদে এই মাপের রড দেওয়া হয়।

৪. ফাউন্ডেশন বা বেস (Foundation)ভবনের গভীর ও মজবুত ভিত্তির জন্য ভারী ও মোটা রড প্রয়োজন হয়। ফাউন্ডেশনে সাধারণত ১৬ মিমি, ২০ মিমি ও ২৫ মিমি রড ব্যবহৃত হয়।

৫. লিন্টেল ও সানশেড (Lintel & Sunshade)দরজা বা জানালার ওপরের লিন্টেল এবং সানশেডে খুব বেশি ওজনের চাপ থাকে না। তাই এসব স্থানে ৮ মিমি ও ১০ মিমি রড ব্যবহার করা হয়।

৬. রিং বা টাই (Stirrups / Ties)কলাম ও বিমের রডগুলোকে নির্দিষ্ট দূরত্বে একসাথে বেঁধে রাখার জন্য রিং বা টাই তৈরি করা হয়। এগুলোর জন্য ৮ মিমি বা ১০ মিমি রড ব্যবহার করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *